২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের অনুশীলনে ক্ষুব্ধ ক্লাব সভাপতি

আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের অনুশীলন দেখতে যান ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। ক্ষুব্ধ পেরেস নাকি কোচ কার্লো আনচেলত্তির কাছে করুণ এই হারের কারণ জানতে চেয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 03:01 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

দিনটি ভুলতে চান রোনালদো
রিয়ালে আনচেলত্তির সবচেয়ে বাজে ম্যাচ
রিয়ালকে গুঁড়িয়ে শিরোপা লড়াইয়ে আতলেতিকো

শনিবার স্পেনের লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর কাছে ৪-০ গোলে হারে রিয়াল। দলের পারফরম্যান্স আর এই হার নিয়ে খুবই অখুশি পেরেস।

স্পেনের ক্রীড়া দৈনিক এএসের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার দলের অনুশীলন শুরুর আগেই অনুশীলন কেন্দ্র ভালদেবেবাসে পৌঁছান পেরেস। সেখানে তিনি দেড় ঘণ্টার মতো থাকেন। খেলোয়াড়দের বৈকালিক অনুশীলন শুরুর খানিক পর ফিরে যান।

রিয়ালের অনুশীলনে এদিন অল্প কিছু সমর্থকই উপস্থিত ছিল। তারা একটি ব্যানার নিয়ে আসে, যেটিতে লেখা ছিল, "তোমাদের হাসি আমাদের লজ্জা।"