শিষ্যের শটে কুপোকাত মানচিনি
বল বিপদমুক্ত করতে গিয়ে কোচের মুখে মারলেন ইন্টার মিলানের ডিফেন্ডার মার্কো আন্দ্রেওল্লি।
বল মুখে লাগার পর ডাগআউটে দাঁড়িয়ে থাকা ইন্টার কোচ রবের্তো মানচিনি উল্টে পড়ে যান। তবে তিনি তেমন আঘাত পাননি। পরক্ষণেই উঠে দাঁড়ান মানচিনি।
ম্যাচ শেষে ৫০ বছর বয়সী মানচিনিও মজা করে বলেন, তিনি ঠিকই আছেন।
গত রোববার ইতালির সেরি আতে নিজেদের মাঠে জেনোয়ার বিপক্ষে ম্যাচটি ৩-১ গোলে জেতে ইন্টার।
