ভাভরিঙ্কাকে গুঁড়িয়ে দিলেন জোকোভিচ
লন্ডনে মৌসুম শেষের টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে আরেকটা অসাধারণ ম্যাচ খেললেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর খেলোয়াড় এবার গুঁড়িয়ে দিয়েছেন সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কাকে।
বুধবার রাতে ভাভরিঙ্কার বিপক্ষে জোকোভিচের পাওয়া জয়টি ৬-৩, ৬-০ গেমের।
টানা দুই ম্যাচ জেতার পরও সেমি-ফাইনাল নিশ্চিত হয়নি জোকোভিচের। টমাস বের্দিচের সঙ্গে তার শেষ গ্রুপ ম্যাচেই এটা নিশ্চিত হবে। তবে সার্বিয়ার তারকা এই টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জিতবেন বলেই বিশ্বাস অনেকের।
বুধবার ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে ইউএস ওপেন বিজয়ী মারিন সিলিচকে ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দেন বের্দিচ।
প্রতি বছর র্যা ঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। প্রতিটি গ্রুপের সেরা দুই জন সেমি-ফাইনালে ওঠে।
