২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারিকে গোলরক্ষকের ঘুষি!

লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হতে পারেন বসনিয়া-হার্জেগোভিনার সাবেক গোলরক্ষক রোমেও মিত্রোভিচ। মেজাজ হারিয়ে রেফারিকে ঘুষি মেরেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 12:17 AM

Updated : 25 Apr 2022, 04:48 PM

বসনিয়ার দ্বিতীয় বিভাগের এক ফুটবল ম্যাচে হলুদ কার্ড দেখেন এইচএনকে ব্রানিতেল ক্লাবের গোলরক্ষক মিত্রোভিচ। ৩৫ বছর বয়সী এই খেলোয়াড় এতে ক্ষিপ্ত হয়ে ডান হাতে ঘুষি মেরে বসেন রেফারিকে। নিচু হয়ে কোনোমতে ঘুষি এড়িয়েই ঘুরে দৌড় দেন রেফারি।

হাল ছাড়ার পাত্র নন মিত্রভিচ। ততক্ষণে মাঝমাঠে চলে যাওয়া রেফারির দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। তবে দুই দলের খেলোয়াড় তার আগেই ঠেকান তাকে।

পরে মিত্রোভিচকে লাল কার্ড দেখান রেফারি; আর ম্যাচও পরিত্যক্ত ঘোষণা করেন। সেই সময়ে মিত্রোভিচের দল ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল।

২০০৬ সালে দেশের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন মিত্রোভিচ।