মৎস শিকারে ইব্রাহিমোভিচ
গোল করার পাশাপাশি মাছ ধরতেও কম যান না জ্লাতান ইব্রাহিমোভিচ।
জাতীয় দলের হয়ে অনুশীলন করার পর মাছ শিকারে বেরিয়েছিলেন ইব্রাহিমোভিচ। ঢাউস আকৃতির পাইক মাছ ধরার ছবি নিজের ফেইসবুক পেইজে পোস্টও করেছেন সুইডেনের এই ফরোয়ার্ড।
মাছ শিকারের ছবির নিচে মন্তব্যও লিখেছেন পিএসজির এই তারকা ফুটবলার। সেখানে ইব্রাহিমোভিচ লিখেছেন, মাছ শিকারে বেরিয়েছিলাম। আজ আমরা অনুশীলনের পর কয়েক ঘণ্টা বেড়ানোর সময় পেয়েছিলাম। সুযোগটা আমি কাজে লাগিয়েছি। দুটো পাইক মাছও ধরেছি।
ইউরো-২০১৬এর বাছাই পর্বের খেলায় রাশিয়ার বিপক্ষে মাঠে নামা হয়নি ইব্রাহিমোভিচের। ওই ড্র ম্যাচে বদলি হিসেবে থাকলেও তাকে খেলাননি সুইডিশ কোচ।
রোববার লিখটেনস্টাইনের বিপক্ষে ইউরো বাছাই পর্বের পরের ম্যাচ খেলবে সুইডেন।
