২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে বাছাই নির্ধারণের নিয়ম পাল্টাচ্ছে

বদলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ঠিক করার সময় শীর্ষ বাছাই নির্ধারণের প্রচলিত নিয়ম। আগামী মৌসুম থেকে ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের শীর্ষ বাছাইয়ের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 09:07 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

ইউরোপের প্রতিযোগিতায় ক্লাবগুলোর গত পাঁচ বছরের পারফরম্যান্সের ভিত্তিতে এখন শীর্ষ বাছাই নির্ধারণের নিয়ম চালু আছে।

বর্তমান নিয়মে কোনো ক্লাব ঘরোয়াতে চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ে তাদের শীর্ষ বাছাইয়ের মর্যাদা পাওয়া নিশ্চিত নয়।

এ কারণেই ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও এবারের গ্রুপ পর্বে ড্রয়ে দ্বিতীয় বাছাই বলে বিবেচিত হয়। আর্সেনাল চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করলেও এবার শীর্ষ বাছাইয়ের মর্যাদা পায়।

শীর্ষ বাছাই হওয়া ক্লাবগুলো গ্রুপ পর্বের ড্রয়ে তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সুযোগ পায়। এ কারণে লিগে চতুর্থ স্থান পেলেও শীর্ষ বাছাই হওয়ায় আর্সেনাল গ্রুপ পর্বে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী প্রতিপক্ষকে এড়াতে পেরেছে।

উয়েফার সাধারণ সম্পাদক জান্নি ইনফানতিনো জানান, আগামী বছর ঘরোয়ার চ্যাম্পিয়নদের ‘বাড়তি পুরস্কার’ দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা।

“একটি চ্যাম্পিয়ন ক্লাব কিভাবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ে নিজ দেশের লিগের ‍তৃতীয় দলের নিচে পড়ে এটা মানুষের পক্ষে বোঝা কঠিন।”