২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশনেও কম যান না ইভানোভিচ

টেনিসের পাশাপাশি ফ্যাশনেও কম যান না আনা ইভানোভিচ। যুক্তরাষ্ট্রর জনপ্রিয় সাময়িকী বেলার প্রচ্ছদে এসেছেন সার্বিয়ার এই টেনিস তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 04:41 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

ফটোশুটে অংশ নেয়ার পর মেয়েদের টেনিসের সাবেক বিশ্বসেরা ইভানোভিচ বেলাকে দেয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, জার্মানির ফুটবলার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের সঙ্গে মন দেয়া নেয়া চলেছে ইভানোভিচের।

এ বিষয়ে সরাসরি কিছু না বললেও ইভানোভিচ বুঝিয়ে দিয়েছেন, শোয়াইনস্টাইগারের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয়।

ডেটে যাওয়ার মতো সময় হাতে আছে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইভানোভিচ বলেন, “আমি বলব হ্যাঁ; সব সময় হাতে সময় থাকে, যদি আপনি সঠিক মানুষের দেখা পান।”

তবে খুব বেশি পুরুষের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ার আক্ষেপও আছে ইভানোভিচের।

“আমার কাজের একটা নেতিবাচক দিক হলো আমি অনেক ভ্রমণ করি। আমার বাইরে যাওয়ার আর সামজিক মেলামেশার সময় কম। তাই এটা কঠিন, আমি খুব বেশি পুরুষের সঙ্গে মিশতে পারি না।”