২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার জয়রথ থামাল মালাগা

স্পেনের লা লিগায় বার্সেলোনার জয়রথ থামালো মালাগা। চার ম্যাচে টানা চার জয়ের পর মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 03:59 AM

Updated : 13 Oct 2022, 12:37 PM

পুরনো খবর:

ব্রাজিলের মিরান্দার গোলে রক্ষা আতলেতিকোর
রিয়ালের জয়ে রোনালদোর ৪ গোল

বুধবার মালাগার মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধে গোলের তেমন ভালো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। বিরতির একটু আগে অবশ্য জরদি আলবার ক্রসে পা ছোঁয়ালেই গোল পেতেন লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ করে খেলে। ম্যাচের ৬৩তম মিনিটে নেইমার আর পেদ্রোকে উঠিয়ে দুই 'টিনএজার' মুনির এল হাদ্দাদি আর সান্দ্রোকে নামান বার্সেলোনা কোচ লুইস এনরিকে। তবে আক্রমণে গতি আনতে পারেননি দলের এই নতুন দুই তারকা।

স্বাগতিকদের দুর্ভাগ্য, ৭০তম মিনিটে ডিবক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক থেকে বল বার্সেলোনার গোলপোস্টে লেগে ফিরে আসে।

আর ৭৬ মিনিটে রাকিতিচের কর্নার থেকে জেরার্দ পিকের একটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মালাগা গোলরক্ষক।

এ ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক হয় ব্রাজিলের ডিফেন্ডার দগলাস পেরেইরার।

বার্সলোনার জালে এই ম্যাচের আগে কোনো বলই ঢোকেনি। মালাগাও এ মৌসুমে নিজেদের মাঠে কোনো গোল খায়নি। দুই দলের রেকর্ডই আরো এক ম্যাচ টিকে গেল।

এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৩।

আগের ম্যাচে ব্রাজিলের ডিফেন্ডার মিরান্দার একমাত্র গোলে আলমেরিয়াকে হারায় আতলেতিকো মাদ্রিদ। ৫ ম্যাচে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ১১।

আগের দিন এলচেকে ৫-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৯।