২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনে সাফল্য সানিয়া মির্জার

ইউএস ওপেনে সাফল্য পেলেন সানিয়া মির্জা। মিশ্র দ্বৈতে ব্রাজিলের ব্রুনো সোয়ারেসের সঙ্গে জুটি বেধে শিরোপা জিতেছেন ভারতের এই টেনিস তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 12:10 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

শুক্রবার ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে সানিয়া-সোয়ারেস জুটি হারায় যুক্তরাষ্ট্রের আবিগেইল স্পিয়ার্স ও মেক্সিকোর সান্তিয়াগো গনসালেস জুটিকে। ম্যাচটি তারা জেতেন ৬-১, ২-৬, ১১-৯ গেমে।

এর আগে স্বদেশি মহেশ ভুপাতির সঙ্গে জুটে গড়ে ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন ও ২০১২ সালের ফরাসি ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপা জেতেন সানিয়া।