২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে ফিরছেন মেসি

পায়ের পেশির চোট থেকে ভালোভাবেই সেরে উঠছেন লিওনেল মেসি। বার্সেলোনার পক্ষ থেকে বৃহস্পতিবার দলের সেরা তারকার সুস্থ হয়ে ওঠার খবরটি জানানো হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 06:06 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

গত রোববার ভিয়ারিয়ালের মাঠে একমাত্র গোলে লা লিগার ম্যাচটি জেতার পরই মেসির চোট ধরা পড়ে।

তবে চোটটা যে খুব একটা গুরুতর নয়, তা বার্সেলোনার ওয়েবসাইটে দেয়া বিবৃতিতেই বোঝা যাচ্ছে।

বার্সেলোনা তাদের বিবৃতিতে জানায়, আর্জেন্টিনা দলের চিকিৎসক এবং বার্সেলোনার চিকিৎসক দল মেসির চোট এবং তার বর্তমান অবস্থা পরীক্ষা করছেন। দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করার মতো সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত চোট কাটিয়ে উঠতে মেসি প্রয়োজনীয় বিশেষ অনুশীলন করে যাবেন বলেও দুই পক্ষের চিকিৎসকরা একমত হয়েছেন।

এই চোটের কারণে গত বুধবার জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলতে পারেননি মেসি। অবশ্য অধিনায়ক না থাকলেও আনহেল দি মারিয়ার দারুণ নৈপুণ্যে ম্যাচটি ৪-২ গোলে জেতে আর্জেন্টিনা।