রিয়ালেই থাকছেন খেদিরা
আনহেল দি মারিয়ার সঙ্গে সামি খেদিরারও রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন চলছে। তবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, জার্মানির এই মিডফিল্ডার চলতি মৌসুমটা সান্তিয়াগো বার্নাবেউতেই কাটাবেন।
রিয়াল মাদ্রিদের নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন খেদিরা। এরপর আনচেলত্তিই জানিয়েছিলেন, খেদিরা আর রিয়ালে থাকতে চান না। গুঞ্জন ওঠে বিশ্বকাপ জয়ী ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার আর্সেনাল অথবা বায়ার্ন মিউনিখে যেতে পারেন।
গুঞ্জনে জল ঢেলে দিয়ে আনচেলত্তি খেদিরার বিষয়টি সমাধান হয়ে যাওয়ার কথা বলেন।
“খেদিরার বিষয়টি সমাধান হয়ে গেছে। সে এখানেই থাকছে এবং এই ব্যাপারে আমরা খুশি।”
ভিএফবি স্টুটগার্ট থেকে ২০১০ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান খেদিরা।
