২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নকে ডোবালেন 'স্পাইডার ম্যান'

বায়ার্ন মিউনিখের বিপক্ষে জার্মানির সুপার কাপে গোল করে অদ্ভুত এক উদযাপনই করলেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। গোল করেই যেন 'স্পাইডার ম্যান' হয়ে গেলেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 04:34 PM

Updated : 22 Aug 2022, 08:38 PM

৬২তম মিনিটে দলের জয় নিশ্চিত করা গোলটি করেন আউবামেয়াং। তার গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বরুসিয়া।

গোলটি করেই ফ্রান্সে জন্ম নেয়া গ্যাবনের এই ফরোয়ার্ড নিজের সঙ্গে রাখা স্পাইডার ম্যানের মুখোশ পড়েন। এরপর সতীর্থদের সঙ্গে নিয়ে করেন গোল উদযাপন।  

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড মুখোশটি তার মোজার মধ্যে গুঁজে রেখেছিলেন।

ম্যাচ শেষেও মুখোশটি পড়ে শিরোপা জয় উদযাপন করেন আউবামেয়াং।

পুরনো খবর:

বায়ার্নকে হারিয়ে সুপার কাপ বরুসিয়ার