২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের আপিলের রায় বৃহস্পতিবার

নিষেধাজ্ঞার মেয়াদ কমবে কিনা তা বৃহস্পতিবার জানতে পারবেন লুইস সুয়ারেস। ফিফার শাস্তির বিরুদ্ধে উরুগুয়ের এই স্ট্রাইকারের আপিলের রায় দেয়ার জন্য এই দিনটি ঠিক করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 06:35 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

সুয়ারেসের আপিলের শুনানি শুরু

সুয়ারেসের আপিলের রায় আগামী সপ্তাহে

ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়েছিলেন সুয়ারেস। এই অপরাধে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে যেকোনো ধরণের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধ করে ফিফা।

বিশ্বকাপ শেষে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানো সুয়ারেস ওই শাস্তির বিরুদ্ধে ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করলেও শাস্তি কমায়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

তারপরই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করে উরুগুয়ের এই স্ট্রাইকার। গত শুক্রবার লোজানে সিএএসের প্রধান কার্যালয়ে তার শুনানি হয়। শুনানি শেষে পরের সপ্তাহেই মধ্যেই এর রায় দেয়ার সম্ভাবনার কথা এক বিবৃতিতে জানিয়েছিল সিএএস।

অপরাধের তুলনায় সুয়ারেসের শাস্তি বেশি হয়েছে বলে যুক্তি দেখান আইনজীবীরা। নিষেধাজ্ঞার কারণে দলের হয়ে অনুশীলনও করতে পারছেন না ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। শুনানিতে ওইসব বিষয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করে আইনজীবীরা।

শুনানি শেষে সুয়ারেসের আইনজীবীরা জানিয়েছিলেন, বার্সেলোনার এই ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার মেয়াদ অর্ধেক হয়ে যেতে পারে। আর তা হলে, ২৫ অগাস্টই ফুটবলে ফিরতে পারবেন তিনি।