পোর্তোতে মার্টিন্স ইন্ডি
বিশ্বকাপে নেদারল্যান্ডসে হয়ে দারুণ খেলা ডিফেন্ডার ব্রুনো মার্টিন্স ইন্ডি এখন পোর্তোতে। ফেইয়েনুর্ড থেকে তাকে কিনেছে পর্তুগালের শীর্ষস্থানীয় ক্লাবটি।
মার্টিন্স ইন্ডির সঙ্গে চুক্তির বিস্তারিত জানায়নি ক্লাবটি। তবে ডাচ ক্লাব থেকে পোর্তোতে যেতে পেরে দারুণ খুশি ডাচ এই ডিফেন্ডার।
"ক্লাব ছাড়ার এটাই সঠিক সময় বলে মনে হয়েছে। ফেইয়েনুর্ডের হয়ে ১০০-এর ম্যাচ খেলে ফেলেছি এবং আমার নামের পাশে এখন একটি বিশ্বকাপও আছে।"
সব মিলিয়ে বর্তমান ক্লাব সব দিক থেকে উপকৃত হবে বলেই বিশ্বাস মার্টিন্স ইন্ডির।
পর্তুগালে জন্ম নেয়া ২২ বছল বয়সী মার্টিন্স ইন্ডি মনে করেন, এই দলবদল তার ক্যারিয়ারের জন্যও ভালো কিছু বয়ে আনবে।
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে সেমি-ফাইনালে হেরে গেলেও ব্রাজিলকে হারিয়ে তৃতীয় হয়েছে নেদারল্যান্ডস।
