২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ কেনা গ্লেজারের মৃত্যু

ম্যানচেস্টার ইউনাইটেডকে কিনে নেয়া মার্কিন ধনকুবের ম্যালকম গ্লেজার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 02:57 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

সমর্থকদের প্রতিবাদ উপেক্ষা করে ২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডের বিনিময়ে ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাবটিকে কিনে নেন নিউ ইয়র্কে জন্ম নেয়া গ্লেজার।

পরের বছরের এপ্রিলে গ্লেজার অসুস্থ হয়ে পড়ায় ইউনাইটেডের দায়িত্ব বুঝে নেন তার দুই ছেলে জোয়েল ও অ্যাভরাম। তবে দলটির মোট শেয়ারের ৯০ শতাংশের সমান মালিক গ্লেজারের ছয় ছেলে।

গ্লেজার পরিবারের অধীনে বেশ সফল ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটি। এ সময়ে সর্বমোট পাঁচটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল ইউনাইটেডেরেই নয়, এনএফএল (ন্যাশনাল ফুটবল লিগ) ক্লাব ট্যাম্পা বে বুকানিয়ার্সেরও মালিক ছিলেন ম্যালকম গ্লেজার।