২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত দল দিতে দেল বস্কের অপেক্ষা

ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল দিতে আরো অপেক্ষা করতে চান স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। আর তাই আগামী শুক্রবার বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ১৯ সদস্যের পরীক্ষামুলক দল ঘোষণা করেছেন বিশ্বকাপ জয়ী এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 11:53 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের কোনো খেলোয়াড়কেই এই দলে রাখেননি দেল বস্ক। এই মাসের শুরুতে ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে অবশ্য ওই দুই দলের খেলোয়াড়রা রয়েছেন।

২ জুনের আগে ফিফাকে চূড়ান্ত তালিকা দেয়ার প্রয়োজন নেই। তই দেল বস্কের পাল্টা প্রশ্ন, তাহলে সময়ের আগে দল দেয়ার দরকার কি?

চূড়ান্ত দল দিতে দেল বস্কের অপেক্ষার অন্যতম কারণ হতে পারে আতলেতিকোর স্ট্রাইকার দিয়েগো কস্তার চোট। ব্রাজিলে জন্ম নেয়া কস্তা পায়ের পেশির চোট কাটিয়ে ফিরলেও শনিবার ৯ মিনিটের বেশি খেলতে পারেননি। তাই হয়ত শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন ৬৩ বছর বয়স্ক এই কোচ।

রিয়াল ও আতলেতিকোর খেলোয়াড় ছাড়াও ১৯ সদস্যের এই দলে নেই ম্যানচেস্টার সিটির হেসুস নাভাস ও আলভেরো নেগ্রেদো এবং ফের্নান্দো লরেন্তে।

বলিভিয়ার বিপক্ষে স্পেন দল:

গোলরক্ষক: পেপে রেইনা, দাভিদ দে হেয়া

ডিফেন্ডার
: জেরার্দ পিকে, জরদি আলবা, সেসার আসপিকুয়েতা, আলবের্তো মরেনো, রাউল আলবিওল।

মিডফিল্ডার: স্যার্হিও বুসকেতস, চাভি মার্তিনেস, চাভি এরনানদেস, আন্দ্রেস ইনিয়েস্তা, সেস ফ্যাব্রেগাস, দাভিদ সিলভা, সান্তি কাসোরলা, হুয়ান মাতা, আন্দের ইতুরাসপে।

ফরোয়ার্ড
: পেদ্রো রদ্রিগেস, ফের্নান্দো তরেস ও গেরার্দ দিউলোফেউ।