২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার সঙ্গে চুক্তি বাড়ালেন পিকে

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন জেরার্ড পিকে। ক্যাম্প নউতে ২০১৯ সাল পর্যন্ত থাকবেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 05:13 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

স্পেনের ক্লাবটির সঙ্গে পিকের চুক্তি ছিল ২০১৫ সালের জুন পর্যন্ত।

বার্সেলোনার হয়ে ২৬৬ ম্যাচ খেলে ২০টি গোল করেছেন স্পেনের পিকে। দলের হয়ে জিতেছেন চারটি লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

কার্লোস পুয়োল বার্সেলোনা ছাড়ায় এখন পিকেই বার্সেলোনার মূল সেন্ট্রাল ডিফেন্ডার।

গত মৌসুমে কোনো শিরোপা না জেতা বার্সেলোনায় এসেছেন নতুন কোচ লুইস এনরিকে। লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি করেছে কর্তৃপক্ষ। দলে এনেছে জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে।

পুরনো খবর:

বার্সেলোনায় নতুন গোলরক্ষক
বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিকে
বার্সেলোনার সঙ্গে মেসির নতুন চুক্তি সই