২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় নতুন গোলরক্ষক

জার্মানির বরুশিয়া মনশেনগ্লাডবাখের গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে দলে ভিড়িয়েছে স্পেনের বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 03:05 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

বার্সেলোনার দুই গোলরক্ষক ভিক্তর ভালদেস ও হোসে মানুয়েল পিন্তো ক্যাম্প নউ ছাড়ছেন। তাই ২২ বছর বয়সী এই জার্মান গোলরক্ষক টার স্টেগেনকে আগামী মৌসুমে বার্সেলোনার এক নম্বর গোলরক্ষক হিসেবে দেখা যেতে পারে।

টার স্টেগেনকে আনতে কত টাকা লেগেছে তা জানায়নি বার্সেলোনা।

সোমবার নতুন কোচ লুইস এনরিকেকে নিয়োগ ও লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি সই করার দিনেই স্টেগেনের সঙ্গে চুক্তি করলো বার্সেলোনা।

জার্মানির বিশ্বকাপের দলে ডাক পাননি টার স্টেগেন। তার দল মনশেনগ্লাডবাখ বুন্দেসলিগায় এবার ষষ্ঠ হয়েছে।