২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ইংল্যান্ডের সহ-অধিনায়ক ল্যাম্পার্ড

ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ড দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ফ্র্যাংক ল্যাম্পার্ড। কোচ রয় হজসন চেলসির এই মিডফিল্ডারে ওপর আস্থা রেখেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 12:21 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

৩৫ বছর বয়সী ল্যাম্পার্ড দেশের হয়ে ১০৩টি ম্যাচ খেলেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন ছয় বার।

ইংল্যান্ড কোচ ল্যাম্পার্ডকে তার অভিজ্ঞতার জন্য সমসময়ই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মনে করেন। তাই স্টিভেন জেরার্ডের সহকারী হিসেবে রোববার তাকেই বেছে নিয়েছেন তিনি।

১৪ জুন ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে ইংল্যান্ডের। 'ডি' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টা রিকা।

ব্রাজিল যাওয়ার আগে পেরু, ইকুয়েডর ও হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।