২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শত পয়েন্টের রেকর্ড জুভেন্টাসের

ইতালির শীর্ষ লিগ সেরি আয় প্রথম দল হিসেবে এক মৌসুমে ১০০ বা তার বেশি পয়েন্টের রেকর্ড গড়েছে জুভেন্টাস। রেকর্ডটা গড়তে শেষ রাউন্ডে ক্যালিয়ারিকে ৩-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 09:50 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

তিন ম্যাচ হাতে রেখে হ্যাটট্রিক শিরোপা জেতা জুভেন্টাসের মোট পয়েন্ট ১০২। এই মৌসুমে ঘরের মাঠে খেলা ১৯ ম্যাচের সবকটিতে জিতেছে তারা। সব মিলিয়ে মোট ৩৩ ম্যাচ জিতেছে তারা। ড্র করেছে তিনটিতে আর হেরেছে দুইটিতে।

রোববার ঘরের মাঠে রেকর্ড গড়ার ম্যাচে অষ্টম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেরি আর সফলতম দলটি। সাত মিনিট বাদে ব্যবধান বাড়ান স্পেনের স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তে। আর বিরতির পাঁচ মিনিট আগে ব্যবধান ৩-০ করে জয়টা নিশ্চিত করে ফেলেন ইতালির মিডফিল্ডার ক্লদিও মার্চিসিও।

এদিকে, শেষ রাউন্ডে হেরে গেছে রানার্সআপ রোমা। জেনোয়ার মাঠে একমাত্র গোলে হেরেছে তারা।