২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট ছিটকে ফেলল সেরেনাকে

চোটের কারণে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার-ফাইনালে আর কোর্টে নামা হচ্ছে না সেরেনা উইলিয়ামসের। শেষ আটে পেত্রা কেভিতোভার মুখোমুখি হওয়ার কথা ছিল তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা ঊরুতে চোট পেয়েছিলেন প্রথম রাউন্ডে বেলিন্দা বেনচিচের বিপক্ষে ম্যাচে। বাঁ ঊরুর সেই চোট শেষ আটের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলল মাদ্রিদ ওপেনের গত দুবারের চ্যাম্পিয়নকে।

মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি একটি বিবৃতি দিয়ে জানান মেয়েদের টেনিসে এই মুহূর্তে র‌্যা্কিংয়ের শীর্ষ থাকা সেরেনা।

"আমার বাঁ ঊরুতে চোট আছে। দুর্ভাগ্যবশত মাদ্রিদ ওপেন থেকে আমায় সরে দাঁড়াতে হচ্ছে। এই সপ্তাহটা এভাবে শেষ হোক, তা আমি চাইনি।"

আসলে ফ্রেঞ্চ ওপেনের আগে কোনো ঝুঁকি নিতে চাননি সেরেনা। ক্লে-কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামন্টটি শুরু হতে মাত্র দুই সপ্তাহ সময় বাকি আছে।