২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা ফুটবলে নড়াইলের জয়

বাগেরহাটে প্রথমবারের মতো আয়োজিত কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে জিতেছে নড়াইল জেলা। মাদারীপুর জেলাকে ২-০ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 11:14 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেছেন শেফালি খানম ও বিথী কর্মকার।

বৃহস্পতিবার বিকালে বাগেরহাট শহরের খানজাহান আলী কলেজ মাঠে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল জলিল প্রতিযোগিতাটির উদ্ভোধন করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ও স্থানীয় জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।