২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই মাসের জন্য মাঠের বাইরে চেক

কাঁধের অস্ত্রোপচার করিয়েছেন চেলসি গোলরক্ষক পেতর চেক। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় আড়াই মাস সময় লাগবে তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 08:23 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

গত মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে কাঁধে চোট পেয়েছিলেন চেক।

চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষকের কাঁধের অস্ত্রোপচারটি হয়েছে বুধবার।

এই আড়াই মাসে অবশ্য চেকের কোনো দলেরই তেমন ক্ষতি হবে না। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারেনি তার ক্লাব। আর চেক প্রজাতন্ত্রও বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা পায়নি।