আন্তর্জাতিক স্কুল দাবায় ফাহাদ শীর্ষে
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক স্কুল দাবা প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।
বৃহস্পতিবার এই জয়ে ফাহাদ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের রাফসান বিন ওমর ও ভারতের অর্ক সেন গুপ্ত যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে।
মেয়েদের ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ছাত্রীদের গ্রুপে তৃতীয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে ভারতের ফিদে মাস্টার অর্পিতা মুখার্জী ও আসমিতা দাস শীর্ষে রয়েছে।
ছেলেদের পঞ্চম থেকে সপ্তম শ্রেনী গ্রুপে চতুর্থ রাউন্ড শেষে ভারতের সায়ন্তন মূখার্জী ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
