২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরার পর প্রথম ফাইনালে হারলেন ফেলপস

অবসর ভেঙে পুলে ফিরে আহামরি কোনো চমক দেখাতে পারেননি মাইকেল ফেলপস। স্বদেশী প্রতিদ্বন্দ্বী রায়ান লোকটির কাছে হেরে দ্বিতীয় হয়েছেন রেকর্ড ১৮টি অলিম্পিক সোনাজয়ী যুক্তরাষ্ট্রের এই সাঁতারু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েনিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 05:19 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

বৃহস্পতিবার অ্যারিজোনার ১০০ মিটার বাটারফ্লাইয়ে ফেলপস সময় নিয়েছেন ৫২.১৩ সেকেন্ড। প্রথম হওয়া লোকটি সময় নিয়েছেন ৫১.৯৩ সেকেন্ড।

১০০ মিটার বাটারফ্লাইয়ে বিশ্ব রেকর্ডের মালিক ফেলপস। ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৯.৮২ সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

২০ মাস পর প্রত্যাবর্তনের প্রতিযোগিতায় ফেলপস ভক্তদের প্রত্যাশা পূরণ না করতে পারলেও একটা ইঙ্গিত অন্তত মিলেছে – এখনও ফুরিয়ে যাননি সর্বকালের সেরা এই সাঁতারু।

অলিম্পিকে ১৮টি সোনা জয়ের রেকর্ড গড়া ফেলপস ক্যারিয়ারে মোট ৫৮টি সোনার পদক জিতেছেন। বাকি ৪০টির ২৭টি জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবং ১৩টি জিতেছেন প্যান প্যাসিফিক সাঁতারে।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে এক আসরে ৮টি সোনা জয়ের রেকর্ড গড়েন ফেলপস।