২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে শেখ রাসেলের সঙ্গী ব্রাদার্স

গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে রুখে দিয়ে স্বাধীনতা কাপের শেষ আটের টিকেট নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 10:07 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

এই ড্রয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে শেখ রাসেল। আর দুই ম্যাচের দুটিতেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে তাদের সঙ্গী হয়েছে ব্রাদার্স।মাত্র এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গ্রুপের অন্য দল চট্টগ্রাম আবাহনী।

তারুণ্যনির্ভর দল ব্রাদার্সের সঙ্গে গতবারের ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল মোটেও প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি। বেশিরভাগ সময় মাঝমাঠেই সীমাবদ্ধ ছিল দু’দলের লড়াই।

প্রথমার্ধে বলার মতো একটি সুযোগই পেয়েছিল শেখ রাসেল। কিন্তু ১১ মিনিটে মিডফিল্ডার মুরাদের ক্রসে নেয়া শাকিল আহমেদের হেডটি জালের দেখা পাইনি।

৫৩ মিনিটে হাইতির ফরোয়ার্ড পাসক্যাল মিলিয়েনের শট সাইডবার ঘেষে বাইরে চলে গেলে আবারো হতাশ হতে হয় শেখ রাসেলকে।

কিছুক্ষণ বাদে ব্রাদার্সও একটা সুযোগ পেয়েছিল, কিন্তু সাফল্য মেলেনি।