২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল দলে ফ্রেড ও জো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচের ব্রাজিল দলে ডাক পেয়েছেন দুই স্ট্রাইকার ফ্রেড ও জো। এছাড়াও গোলরক্ষক জেফারসনকেও দলে রেখেছেন কোচ লুইস ফেলিপে স্কলারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 01:55 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

জোহানেসবার্গের সকার সিটিতে আগামী ৫ মার্চের এই ম্যাচের জন্য আগেই ইউরোপীয় লিগগুলোতে খেলা ১৬ জনকে বেছে নিয়েছিলেন স্কলারি। সোমবার ব্রাজিল ফুটবল ফেডারেশন বাকি এই তিনজনের নাম ঘোষণা করেন।

আগামী ৭ মে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করবেন স্কলারি। এর আগে এটাই ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ।

চোট থেকে ফিরে আসার পর তেমন ভালো না খেললেও স্কলারির ডাক পেলেন ফ্লুমিনেসের ৩০ বছর বয়সী স্ট্রাইকার ফ্রেড। আতলেতিকো মিনেইরোর ফরোয়ার্ড জোও প্রীতি ম্যাচে ডাক পেয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন।

আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের ১২টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিল দল:

গোলরক্ষক: জুলিও সিজার (কুইন্স পার্ক রেঞ্জার্স), জেফারসন (বোতাফোগো)।

ডিফেন্ডার: ডাভিদ লুইজ (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), চিয়াগো সিলভা (পিএসজি), দানি আলভেস (বার্সেলোনা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ) ও রাফিনিয়া (বায়ার্ন মিউনিখ)।

মিডফিল্ডার: লুইজ গুস্তাভো (ভলফসবুর্গ), পলিনিয়ো (টটেনহ্যাম), ফার্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি), রামিরেস (চেলসি), অস্কার (চেলসি) ও উইলিয়ান (চেলসি)।

ফরোয়ার্ড: হাল্ক (জেনিত সেন্ট পিটার্সবার্গ), বার্নার্ড (শাখতার দোনেৎস্ক) ও নেইমার (বার্সেলোনা), ফ্রেড (ফ্লুমিনেসে), জো (আতলেতিকো মিনেইরো) ।

ব্রাজিল দলে উপেক্ষিত কাকা, রবিনিয়ো