২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ড কাপের চূড়ান্ত পর্ব শুরু

রোববার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 09:28 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সিলেট আলিয়াপুঞ্জী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে উঠেছে রংপুরের বেড়াডাঙ্গা সোটাপীর যাদুরহাট প্রাথমিক বিদ্যালয়।বিজয়ী দলের একমাত্র গোলদাতা রুবেল।বঙ্গমাতা গোল্ড কাপে খুলনার কোমরাইল প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে ময়মনসিংহের কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়।গোল করেছে সাজেদা, মারিয়া, রুবি ও সানজিদা।এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।