২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে জিতেছে ঊষা ও আবাহনী

প্রিমিয়ার হকি লিগের সুপারফোরে জয় পেয়েছে বড় দুই দল ঊষা ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 09:40 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

এই জয়ে ৭ ম্যাচে ঊষার সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচ থেকে আবাহনীর পয়েন্ট ১৮।

ঊষার জয়ে মামুনুর রহমান চয়ন তিনটি, মইনুল ইসলাম কৌশিক ও রিমন কুমার ঘোষ দুটি করে গোল করেন। তাছাড়া সাফকাত রসুল, সারোয়ার হোসেন ও ফজলে হোসেন রাব্বী একটি করে গোল করেন।

আর অ্যাজাক্সের পক্ষে দুটি গোল করেন জাহিদুল ইসলাম রাজন ও সোহানুর রহমান।

দিনের অন্য ম্যাচে আবাহনীর পুস্কর ক্ষিসা মিমো ও নাঈম উদ্দিন দুটি করে এবং মোহাম্মদ তৌসিক ও আব্দুল হাশিম খান একটি করে গোল করেন।