২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারের পথে আতলেতিকো

কোপা দেল রে বা স্প্যানিশ কিংস কাপের সেমি-ফাইনালের পথ প্রশস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 05:02 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ স্তাদিও ভিসেন্তে কালদেরনে আতলেতিকোর জয়ের নায়ক ডিফেন্ডার দিয়েগো গোদিন। ৪১ মিনিটে মিডফিল্ডার কোকের দারুণ এক ক্রস থেকে হেড করে জয়সূচক গোলটি করেন তিনি।বিলবাওয়ের মাঠে অনুষ্ঠেয় কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ড্র করলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার সঙ্গে যৌথভাবে লা লিগার শীর্ষে থাকা আতলেতিকোর।সেমি-ফাইনালে উঠতে পারলে আতলেতিকোর সম্ভাব্য প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে এসপানিওলকে ১-০ গোলে হারিয়েছে স্পেনের সফলতম দলটি।কিংস কাপের গত আসরের ফাইনালে রিয়ালকে ২-১ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল আতলেতিকো।