ফেরার পর মারের প্রথম জয়
পিঠে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ফেরার পর ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে প্রথম ম্যাচে জিততে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ের আনন্দে বিভোর অ্যান্ডি মারে।
আবুধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপসে সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কাকে সরাসরি সেটে হারিয়েছেন এই বৃটিশ তারকা। খেলার ফলাফল ৬-৩, ৬-৪।গত সেপ্টেম্বরে অস্ত্রোপচারের পর ভালোভাবে কোর্টে ফিরতে পেরে আনন্দিত ২৬ বছর বয়সী মারে। ভাভরিঙ্কাকে হারানোর পর তিনি বলেন, “দুজন শীর্ষস্থানীয় খেলোয়াড়ের বিপক্ষে খেলতে পারা দারুণ ব্যাপার। একেবার নিখুঁত সূচনা হলো আমার।”সম্প্রতি বিবিসি স্পোর্টসের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত মারে আরো বলেন, “আমি এখন খুব ভালো বোধ করছি। কয়েক মাস আগের চেয়ে অনেক ভালো। আমাকে শুধু এ ধরনের আরো কিছু ম্যাচ খেলতে হবে।”আগামী সপ্তাহে কাতারে এক্সন মোবিল ওপেনেও অংশ নেবেন র্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা মারে। ১৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের জন্য নিজেকে তৈরি করাই তার লক্ষ্য।
ফিরে এসেই হারলেন অ্যান্ডি মারে
