২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে এসেই হারলেন অ্যান্ডি মারে

পিঠে অস্ত্রোপচার করে ফিরে আসাটা সুখকর হলো না ব্রিটেনের অ্যান্ডি মারের। সংযুক্ত আরব আমিরাতে এক টুর্নামেন্টে ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গার কাছে হেরে গেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

আবু ধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যম্পিয়নশিপসে সোঙ্গা ৭-৫, ৬-৩ গেমে হারান সম্প্রতি বিবিসি স্পোর্টসের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়া মারেকে।

সেপ্টেম্বরে ডেভিস কাপে ব্রিটেনের হয়ে খেলার পর থেকে টেনিস কোর্টের বাইরে ছিলেন মারে।

৭৭ বছর পর প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে গত জুলাইয়ে উইম্বলডনের শিরোপা জয় করেন মারে।

চোটের কারণে এ বছরের ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেননি মারে। পিঠে দীর্ঘ দিনের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

পুরনো খবর:

পিঠে অস্ত্রোপচার করাবেন মারে
হাসপাতালে সেরে উঠছেন মারে