পিঠে অস্ত্রোপচার করাবেন মারে
পিঠের চোঠের কারণে এই মৌসুমে আর না-ও খেলতে পারেন অ্যান্ডি মারে। দীর্ঘ দিনের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অস্ত্রোপচার করালে উইম্বলডনের পর স্বদেশের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খুব সম্ভবত অংশ নিতে পারবেন না এই বৃটিশ তারকা। প্রতি বছর নভেম্বরে লন্ডনে এই প্রতিযোগিতা হয়।
চোটের কারণে এ বছরের ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারেননি ২৬ বছর বয়সী মারে।
৭৭ বছর পর প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে গত জুলাইয়ে উইম্বলডনের শিরোপা জয় করেন তিনি।
