বিশ্ব দাবায় এগিয়ে চলছে ফাহাদ
সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে তরুণদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
সোমবার সপ্তম রাউন্ডে ফাহাদ সাদা নিয়ে হারায় ইরানের সাবেরি মাহানকে।
এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১০ বছরের বিভাগে সাত ম্যাচে ফাহাদের পয়েন্ট ৬।
টানা তিন ম্যাচ জেতার পর চতুর্থ রাউন্ডে হারলেও আবার টানা তিনটি জয় পেল ফাহাদ। ১১ রাউন্ডের এই প্রতিযোগিতা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
শুরুতে বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতার বিভিন্ন বয়স বিভাগে চার জনের খেলার কথা থাকলেও ফেডারেশনের আর্থিক সংকটের কারণে যেতে পেরেছে কেবল ফাহাদ।
ফাহাদ মাত্র ১০ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হয়। জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়নও হয়েছে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এই দাবাড়ু।
