২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা দেল রে: শেষ ষোলোতে রিয়াল, আতলেতিকো

স্পেনের কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 11:36 AM

Updated : 13 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

কোপা দেল রেতে রিয়ালের হোঁচট
কোপা দেল রেতে শেষ ষোলোতে বার্সেলোনা

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাবেউতে দ্বিতীয় লেগের ম্যাচে দুর্বল অলিম্পিক শাতিভাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।

শাতিভার মাঠে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ম্যাচে ছিলেন না তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। তবুও 'রিজার্ভ' দলের উপরই ভরসা রেখেছিলেন কোচ কার্লো আনচেলত্তি।

প্রথমার্ধে রিয়ালের দু'টি গোল করেন আসিয়েল ইলাররামেন্দি ও আনহেল ডি মারিয়া।

সান্ত আন্দ্রেউয়ের বিপক্ষে অন্য ম্যাচে নিজেদের মাঠে পিছিয়ে পড়েছিল আতলেতিকো। অবশ্য ম্যাচে শেষের দিকের দুই গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। প্রথম লেগে অবশ্য ৪-০ গোলে জিতেছিল দিয়েগো সিমেওনের দল।

বুধবার সেভিয়া বাদ পড়লেও শেষ ষোলোতে উঠেছে লা লিগার দল রিয়াল বেতিস, রিয়াল সোসিয়েদাদ ও আলমেরিয়া। আগের দিন শেষ ষোলো নিশ্চিত করেছিল লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ভিয়ারিয়াল।

কিংস কাপ হিসেবে পরিচিত এ টুর্নামেন্টের শেষ ষোলোর লড়াই ও কোয়ার্টার-ফাইনাল ম্যাচগুলো হবে আগামী জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে সেমি-ফাইনাল ও আগামী ১৯ এপ্রিল ফাইনাল ম্যাচ হবে। ফাইনালের ভেন্যু এখনও ঠিক করা হয়নি।