২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা দেল রেতে শেষ ষোলোতে বার্সেলোনা

বার্সেলোনার জয়ে আবারও গোল পেয়েছেন ব্রাজিল তারকা নেইমার। মঙ্গলবার রাতে কোপা দেল রেতে দুর্বল কার্তাহেনাকে দ্বিতীয় লেগে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছে লা লিগা চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 11:37 AM

Updated : 25 Apr 2022, 07:41 PM

বার্সেলোনার মাঠ ক্যাম্প নউতে ম্যাচের ৩০ মিনিটে গোলের সূচনা করেন পেদ্রো। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুন হয়।

ম্যাচের শেষের দিকে আন্দ্রেস ইনিয়েস্তোর ক্রসে হেড করে গোল পান নেইমার। বার্সেলোনার হয়ে শেষ তিন ম্যাচে ৬ গোল পেলেন ব্রাজিলের এই তারকা।

দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে এগিয়ে শেষ ষোলোতে উঠলো কোপা দেল রেতে সর্বোচ্চ ২৬ বারের চ্যাম্পিয়নরা। সেখানে তাদের প্রতিপক্ষ লা লিগার দল গেতাফে।

লা লিগায় নবাগত এলচেকে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হারিয়ে মঙ্গলবার শেষ ষোলোর রাউন্ডে উঠেছে ভিয়ারিয়ালও।

শেষ ষোলোর লড়াই ও কোয়ার্টার-ফাইনাল ম্যাচগুলো হবে আগামী জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে সেমি-ফাইনাল ও আগামী ১৯ এপ্রিল ফাইনাল ম্যাচ হবে। ফাইনালের ভেন্যু এখনও ঠিক করা হয়নি।

পুরনো খবর:

দুই ম্যাচ পর জিতলো বার্সা