লিগ কাপ থেকে চেলসির বিদায়, সেমিতে সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল সান্ডারল্যান্ডের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে চেলসি।
মঙ্গলবার রাতে বদলি খেলোয়াড় কি সাং-ইউয়েংয়ের অতিরিক্ত সময়ের গোলে ২-১ গোলে হেরে যায় জোসে মরিনিয়োর দল।
প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লি ক্যাটারমোলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। এই গোলেই জয়ের সুবাস পাচ্ছিলেন জোসে মরিনিয়ো। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে দারুণ এক গোল করে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান বোরিনি।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে চেলসির গোলমুখে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। যার ফলও পায় তারা, অতিরিক্ত সময়ের ২৮ মিনিটে গোল করে দলকে আনন্দে ভাসান কি সাং।
দ্বিতীয় গোলের পর চেলসির বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকোর উদযাপন।
ম্যাচের ৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোলের সূচনা অবশ্য করেছিলেন ম্যানচেস্টার সিটির লেফট ব্যাক আলেক্সান্ডার কোলারভ।
