ফ্রান্সকে ইউক্রেনের চরম ধাক্কা
ব্রাজিল বিশ্বকাপের টিকেট পাওয়ার দৌড়ে বড় একটা ধাক্কা খেয়েছে ফ্রান্স। ইউরোপীয় অঞ্চলের প্লে-অফের প্রথম লেগে ইউক্রেনের মাঠে ২-০ গোলে হেরে গেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যম্পিয়নরা।
আগামী মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের মাঠে ফিরতি লেগ খেলবে ফরাসিরা।
শুক্রবারের আগ পর্যন্ত ফ্রান্সকে কখনই হারাতে পারেনি ইউক্রেন। তবে এদিন ঘরের মাঠ কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকে দারুণ খেলতে থাকে স্বাগতিকরা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দমিয়ে রেখে বারবার আক্রমণ করতে থাকে তারা। আক্রমণভাগের ব্যর্থতায় অবশ্য গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধ।
ফ্রান্সের জালে ইউক্রেনের প্রথম গোল।
গোল খেয়ে হতাশ ফ্রান্স গোলরক্ষক।
৮৩ মিনিটে সফল পেনাল্টিতে জয় নিশ্চিত করেন স্ট্রাইকার আন্দ্রি ইয়ারমোলেঙ্কা।
ইনজুরি সময়ে আরেকটি ধাক্কা খায় ফ্রান্স। ডিফেন্ডার লরেন্ত কসিয়েলনি সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। ফলে ফিরতি লেগে খেলতে পারবেন না আর্সেনালের এই খেলোয়াড়।
ফ্রান্সকে জেতাতে পারেননি রিবেরি।
উচ্ছ্বসিত ইউক্রেনের ফুটবলারদের সামনে হতাশ রিবেরি।
প্লে-অফের অন্য দুই খেলায় গ্রিস ৩-১ গোলে রোমানিয়াকে হারিয়েছে। আর আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
