২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার কোচ পাল্টালো মেক্সিকো

ফুটবল বিশ্বকাপ চূড়ান্তপর্বে ওঠার জন্য প্লে-অফের পরীক্ষায় নামতে যাওয়া মেক্সিকো আবার কোচ পাল্টেছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে আগামী মাসে প্লে-অফের দু'টি ম্যাচের জন্য দায়িত্ব দেয়া হয়েছে মিগুয়েল হেরেরাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 04:44 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

গত ছয় সপ্তাহের মধ্যে তিনি হলেন মেক্সিকোর চতুর্থ কোচ।

শুক্রবার মেক্সিকোর ফুটবল ফেডারেশন নতুন কোচের নাম ঘোষণা করে

ফেডারেশনের সভাপতি হাসটিনো কমপিয়ান সংবাদ সম্মেলনে বলেন, "ঘন কোচ পাল্টানোটা কেউই পছন্দ করে না। কিন্তু যখন কাঙ্খিত ফল আসে না, তখন বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়।"

মেক্সিকো কনকাকাফ অঞ্চলের বাছাইয়ে চতুর্থ হওয়ায় তাকে ওশানিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের সঙ্গে প্লে অফ খেলতে হচ্ছে। এখান থেকে শীর্ষ তিনটি দল যুক্তরাষ্ট্র, কোস্টা রিকা ও হন্ডুরাস ব্রাজিল বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করেছে।

হেরেরার আগের কোচ ভিক্তর ভুসেতিচ নিয়োগ পেয়েছিলেন গত ১২ সেপ্টেম্বর নিয়োগ পেয়েছিলেন। কিন্তু দুই ম্যাচ পরই তাকে বিদায় করে দেয়া হয়। নিজেদের মাটিতে প্রথম ম্যাচে পানামাকে ২-১ গোলে হেরেছিল মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচে কোস্টা রিকার সঙ্গে হেরে প্লে অফ খেলার সম্ভবনাও হারাতে বসেছিল তারা। শেষ মুহূর্তের দুই গোলে যুক্তরাষ্ট্র ৩-২ গোলে পানামাকে হারানোয় ভাগ্যক্রমে এ সুযোগ পায় মেক্সিকো।