২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে ছাড়াই জিতলো আর্জেন্টিনা

লাতিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে পেরুকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 02:16 AM

Updated : 25 Apr 2022, 07:22 PM

ডান পায়ের পেশির চোট মাঠের বাইরে ছিটকে দিয়েছে লিওনেল মেসিকে। তাই বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে বিশ্বসেরা ফুটবলারকে পাচ্ছে না আর্জেন্টিনা। শুক্রবারের (বাংলাদেশ সময় শনিবার ভোরে) ম্যাচে ছিলেন না আরেক স্ট্রাইকার গনসালো হিগুয়াইনও।

বুয়েনস আইরেসে এই ম্যাচে প্রথম গোলটি করেন পেরুর ক্লদিও পিসাররো।

এরপর এসেকিল লাভেসির জোড়া গোলে ৩-১ গোলের সহজ জয় পায় আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অপর গোলটি করেন রদ্রিগো পালাসিও।

গত মাসে প্যারাগুয়েকে হারিয়ে ২৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে ২০১৪ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে আর্জেন্টিনা।