বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক কর্নেল (অব.) এম. ওয়ালিউল্লাহকে বরখাস্ত করা হয়েছে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
08 Oct 2013, 07:33 PM
Updated :
23 Aug 2022, 07:03 PM
মঙ্গলবার বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়েছেন, “গত ২৪ সেপ্টেম্বর বিওএ’র নির্বাহী কমিটির সভায় ওয়ালিউল্লাহকে বরখাস্ত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল। গত ১ অক্টোবর এই সিদ্ধান্ত কার্যকর হয়।”
“এরই মধ্যে তাকে চিঠি দিয়ে বরখাস্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। তিনি কিছু পাওনা বুঝে নিয়েছেন। বাকি পাওনা আস্তে-আস্তে দিয়ে দেয়া হবে।”
১ অক্টোবর বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হলেও বিওএ এই তথ্য প্রকাশ করেছে ৭ দিন পর, মঙ্গলবার।
ওয়ালিউল্লাহর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা কুক্ষিগত করে রাখা ও আচরণ সমস্যাজনিত অনেক অভিযোগ আছে। শেষ অভিযোগটির মধ্যে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার অন্যতম।
২০০৫ সালে চিফ অপারেটিং অফিসার হিসেবে বিওএতে যোগ দেন ওয়ালিউল্লাহ। এরপর ধাপে-ধাপে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হন তিনি। তবে বিওতে যোগ দেয়ার পর থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠতে থাকে।
গত বছর অলিম্পিকের আগে শূটারদের প্রস্তুতি ও সার্বিক দেখভালের কথা বলে ১২বার লন্ডন যাতায়াত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
‘ওয়ান ইলাভেন’ অর্থাৎ ২০০৭ সালের ১১ জানুয়ারির পর থেকে বিওএতে প্রবল প্রতাপশালী ব্যক্তিতে পরিণত হন তিনি। ঐ সময়ে নিজের সুবিধার জন্য বেশ কিছু আইনও প্রবর্তন করেন।
তাকে বরখাস্ত করা হলে ৩৩ মাসের বেতন দিতে হবে -- এমন একটি আইন নিজেই তৈরি করে তা তৎকালীন বিওএ সভাপতি জেনারেল মইন উ আহমেদকে দিয়ে পাশ করিয়ে নেন।
এ প্রসঙ্গে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, “চাকরির নিয়ম অনুযায়ী তাকে পাওনা বেতন-ভাতা দেয়া হবে। আমরা বাড়তি কিছু দেয়ার পক্ষপাতী নই।”
স্বজনপ্রীতির অভিযোগও আছে ওয়ালিউল্লাহর বিরুদ্ধে। এই অভিযোগের মধ্যে আছে স্ত্রীকে দিল্লি কমনওয়েলথ গেমস ও গুয়াংজু এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সদস্য করে নিয়ে যাওয়া, ছেলেকে অলিম্পিকের বৃত্তি নিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো ইত্যাদি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক কর্নেল (অব.) এম. ওয়ালিউল্লাহকে বরখাস্ত করা হয়েছে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:৩৩, ৮ অক্টোবর ২০১৩ | আপডেট: ১৯:০৩, ২৩ আগস্ট ২০২২