মিলানকে হারালো জুভেন্টাস
ইতালির সর্বোচ্চ ফুটবল লিগ সেরি-আতে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস ৩-২ গোলে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে।
রোববার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে খেলা শুরু হতে না হতেই স্বাগতিকদের জালে বল জড়িয়ে যায়। কৃতিত্বটা ঘানার মিডফিল্ডার সুলেই আলি মুনতারির। আন্তোনিও নোসেরিনোর লম্বা ক্রস থেকে ২০ সেকেন্ডের মাথায় গোলটি করেন তিনি।
ফ্রি-কিক থেকে অসাধারণ গোলের পর আন্দ্রেয়া পিরলোর উদযাপন।
জোড়া গোল করেও মিলানকে জেতাতে পারলেন না সুলেই আলি মুনতারি
১-১ সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিটের লড়াই।
ম্যাচের ৬৯ মিনিটে চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালের পাস থেকে বদলি ফরোয়ার্ড সেবাস্তিয়ান জিওভিন্সোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৭৪ মিনিটে ফরাসি ডিফেন্ডার ফিলিপ্পে মেক্সেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মিলান। আর তার পরের মিনিটেই জুভেন্টাসের জয় নিশ্চিত করেন ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি।
ম্যাচের ৯০ মিনিটে মুনতারির দ্বিতীয় গোল ব্যবধান কমালেও জুভেন্টাসের জয়ের পথে বাধা হতে পারেনি।
সাত ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইতালির সফলতম দলটি। আর আট পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে নেমে গেছে মিলান।
জুভেন্টাসের সমান পয়েন্ট পেলেও গোল গড়ে এগিয়ে দুইয়ে আছে নাপোলি। আগের ম্যাচে লিভোরনোকে ৪-০ গোলে হারিয়েছে গতবারের রানার্স-আপরা।
গোলের পর নাপোলি অধিনায়ক মারেক হামসিকের উচ্ছ্বাস।
ক্যালেহনের গোলের পর নাপোলির খেলোয়াড়দের উদযাপন।
শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে এএস রোমা। ফ্রান্সেসকো টট্টির দারুণ নৈপুণ্যে শনিবার ইন্টার মিলানকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারায় লিগের শুরু থেকেই চমক জাগানো দলটি।
রোববার অন্যান্য ম্যাচে পার্মা ৩-১ গোলে সাসসুয়োলোকে, হেলাস ভেরোনা ৪-১ গোলে বোলোনিয়াকে ও উদিনেসে ২-০ গোলে কালিয়ারিকে হারিয়েছে। কাতানিয়া-জেনোয়া ১-১ ও তুরিনো-সাম্পদোরিয়া ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
সেরি আ -এর শীর্ষ চার দল:
দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | গোল পার্থক্য | পয়েন্ট |
এএস রোমা | ৭ | ৭ | ০ | ০ | ১৯ | ২১ |
নাপোলি | ৭ | ৬ | ১ | ০ | ১৪ | ১৯ |
জুভেন্টাস | ৭ | ৬ | ১ | ০ | ৮ | ১৯ |
ইন্টার মিলান | ৭ | ৪ | ২ | ১ | ১০ | ১৪ |
