২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজেই জিতেছে নাপোলি

ইতালিয়ান সেরি-আয় বিশাল ব্যবধানে জিতেছে নাপোলি। লিভোরনোকে ৪-০ গোলে হারিয়েছে গতবারের রানার্স-আপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 09:41 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

সপ্তম ম্যাচে ষষ্ঠ জয় পাওয়া নাপোলির পয়েন্ট ১৯।

রোববার ঘরের মাঠ স্তাদিও সান পাওলোয় চোটগ্রস্ত তারকা স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের অনুপস্থিতি বুঝতেই দেয়নি নাপোলির খেলোয়াড়রা।

ম্যাচের চতুর্থ মিনিটে বেলজিয়ামের ফরোয়ার্ড ড্রিস ম্যার্টেন্সের পাস থেকে গোল করে নাপোলিকে এগিয়ে দেন মেসিডোনিয়ান ফরোয়ার্ড গোরান পানদেভ।

২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার গোখান ইনলার। এই গোলটিও হয় ম্যার্টেন্সের পাস থেকে।

Image
ক্যালেহনের গোলের পর নাপোলির খেলোয়াড়দের উদযাপন।

ক্যালেহনের গোলের পর নাপোলির খেলোয়াড়দের উদযাপন।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে স্পেনের মিডফিল্ডার হোসে ক্যালেহন তৃতীয় ও ৮৮ মিনিটে শেষ গোলটি করেন স্লোভাকিয়ার মিডফিল্ডার মারেক হামসিক।

অন্যান্য ম্যাচে পার্মা ৩-১ গোলে সাসসুয়োলোকে, হেলাস ভেরোনা ৪-১ গোলে বোলোনিয়াকে ও উদিনেসে ২-০ গোলে ক্যালিয়ারিকে হারিয়েছে এবং কাতানিয়া-জেনোয়া ১-১ ও তুরিনো-সাম্পদোরিয়া ২-২ গোলে ড্র করেছে।