২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএলের শীর্ষে আর্সেনালই

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 12:22 AM

Updated : 23 Aug 2022, 07:03 PM

রোববার রাতে ওয়েস্ট ব্রমের মাঠে আর্সেনালের ‘রক্ষাকর্তা’ জ্যাক উইলশেয়ার। বিরতির মিনিট তিনেক আগে আর্জেন্টিনার মিডফিল্ডার ক্লদিও ইয়াকবের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল।

ম্যাচের ৬৩ মিনিটে উইলশেয়ারের সমতা নিয়ে আসা গোলের পথ ধরেই এক পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত হয় আর্সেনালের। ২০ গজ দূর থেকে জোড়ালো শট নিয়েছিলেন তিনি। বল প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে ঢুকে যায়। প্রায় তিন বছর পর ইপিএলে গোল করলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

কয়েকদিন আগে নাইট ক্লাবে ধূমপান করার ছবি পত্রিকায় প্রকাশ হওয়ার পর উইলশেয়ারের কড়া সমালোচনা করেছিলেন আর্সেন ভেঙ্গা। আর্সেনাল কোচের সেই ক্ষোভ এখন প্রশমিত হওয়ার কথা।

সাতটি করে ম্যাচ খেলে আর্সেনাল ও লিভারপুলের পয়েন্ট ১৬, তবে গোল গড়ে এগিয়ে আছে আর্সেনাল।

শনিবার নবাগত ক্রিস্টাল প্যালেসকে সহজেই ৩-‌১ গোলে হারায় লিভারপুল।

দুই পয়েন্ট কম নিয়ে চেলসি আছে তৃতীয় স্থানে। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নরউইচ সিটির মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরে জোসে মরিনিয়োর দল।

Image
চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলের মিডফিল্ডার অস্কার

চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলের মিডফিল্ডার অস্কার

Image
ব্রাজিলের আরেক মিডফিল্ডার উইলিয়ানের গোল জয় নিশ্চিত হয় চেলসির।

ব্রাজিলের আরেক মিডফিল্ডার উইলিয়ানের গোল জয় নিশ্চিত হয় চেলসির।

সপ্তম ম্যাচে চতুর্থ জয় হলেও ঘরের বাইরে এটাই চেলসির প্রথম জয়। চেলসির হয়ে গোলগুলো করেন ব্রাজিল মিডফিল্ডার অস্কার ও উইলিয়ান এবং বেলজিয়ান মিডফিল্ডার এডেন হ্যাজার্ড।

চেলসির সমান ১৪ পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় সাউথহ্যাম্পটনের অবস্থান চতুর্থ। রোববার সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারায় মৌসুমের শুরু থেকেই চমক দেখানো দলটি।

রোববার ইপিএলের আরেক ম্যাচে নিজেদের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরে গেছে টটেনহ্যাম হটস্পার।

টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট সমান ১৩ হলেও শ্রেয়তর গোল গড় সিটিকে পঞ্চম স্থানে রেখেছে।  শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এভারটনকে ৩-১ গোলে হারায় গতবারের রানার্স-আপরা। ইপিএলে এটাই এভারটনের প্রথম হার।

১০ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড আছে নবম স্থানে। তরুণ আদনান ইয়ানুজাইয়ের দুই গোলে সান্ডারল্যান্ডের মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা শনিবার জিতেছিল ২-১ গোলে।

ইপিএল -এর শীর্ষ নয়টি দলের পয়েন্ট তালিকা:

দল

ম্যাচ

জয়

ড্র

পরাজয়

গোল পার্থক্য

পয়েন্ট

আর্সেনাল

৭

৫

১

১

৬

১৬

লিভারপুল

৭

৫

১

১

৬

১৬

চেলসি

৭

৪

২

১

৬

১৪

সাউথহ্যাম্পটন

৭

৪

২

১

৫

১৪

ম্যানচেস্টার সিটি

৭

৪

১

২

৯

১৩

টটেনহ্যাম হটস্পার

৭

৪

১

২

১

১৩

এভারটন

৭

৩

৩

১

১

১২

হাল সিটি

৭

৩

২

২

-১

১১

ম্যানচেস্টার ইউনাইটেড

৭

৩

১

৩

১

১০

পুরনো খবর:

অবশেষে প্রতিপক্ষের মাঠে চেলসির জয়
ম্যান ইউকে বাঁচালেন আদনান
সহজেই জিতেছে লিভারপুল
ম্যান সিটির স্বস্তির জয়