২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে প্রতিপক্ষের মাঠে চেলসির জয়

অবশেষে প্রতিপক্ষের মাঠে জয়ের দেখা পেয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নরউইচ সিটির মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 09:10 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

সপ্তম ম্যাচে চতুর্থ জয় হলেও ঘরের বাইরে এটাই চেলসির প্রথম জয়। আগের তিনটি ‘অ্যাওয়ে’ ম্যাচের দুটিতে ড্র ও একটিতে হেরে যাওয়া লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজের দলটির পয়েন্ট ১৪।

রোববার চতুর্থ মিনিটেই সেনেগালের ফরোয়ার্ড ডেম্বা বার পাস থেকে চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার।

Image
চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলের মিডফিল্ডার অস্কার

চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলের মিডফিল্ডার অস্কার

Image
ব্রাজিলের আরেক মিডফিল্ডার উইলিয়ানের গোল জয় নিশ্চিত হয় চেলসির।

ব্রাজিলের আরেক মিডফিল্ডার উইলিয়ানের গোল জয় নিশ্চিত হয় চেলসির।

ম্যাচের ৬৮ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান আইরিশ মিডফিল্ডার অ্যান্টনি পিলকিংটন।

তবে ৮৫ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার এডেন হ্যাজার্ড ও পরের মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের গোল জয় এনে দেয় চেলসিকে।

অন্য ম্যাচে সাউথ্যাম্পটন ২-০ গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে।