২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবে কাতার

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের সময়সূচি পরিবর্তন নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে পরিকল্পনামাফিক প্রস্তুতি চালিয়ে যাবে মধ্যপ্রাচ্যের দেশটির আয়োজক কমিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 12:50 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

পুরনো খবর:

শীতকালে বিশ্বকাপ আয়োজনের পক্ষে উয়েফা
'কাতারে বিশ্বকাপের সিদ্ধান্ত ভুল ছিল'
কাতার বিশ্বকাপ: ফিফার টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফার নির্বাহী কমিটির সভায় কাতার বিশ্বকাপ গ্রীষ্মকাল থেকে সরিয়ে নেয়া হবে কিনা তা নির্ধারণে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে সময়সূচি পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২০১৪ বিশ্বকাপের পর।

কাতারে বিশ্বকাপের আয়োজক কমিটির যোগাযোগ ও বিপণন পরিচালক নাসের আল-খাতের মনে করেন সিদ্ধান্ত আসতে দেরি হলেও তা প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না।

"আমাদের পরিকল্পনায় এটা তেমন কোনো প্রভাব ফেলবে না। তারিখ যাই নির্ধারণ হোক না কেন, আমরা গ্রীষ্মেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুবো। আমাদের পরিকল্পনায় রয়েছে স্টেডিয়াম ও আশপাশের পরিবেশ ঠান্ডা রাখার প্রযুক্তি স্থাপন। আমরা তা নিয়েই এগুচ্ছি।"

বিশ্বকাপ শীতকালে সরিয়ে নিলেও কোনো আপত্তি নেই কাতারের, "টুর্নামেন্ট শীতকালেই হোক বা গ্রীষ্মকালে হোক, বিশ্ব ফুটবলের সংস্থাগুলো ঐক্যমতে পৌঁছলেই আমরা খুশি।"

গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে বলে সে সময় বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানায় অনেক দেশ। এরপর কাতারে বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সিদ্ধান্ত নেয়াটা 'ভুল' ছিল বলে স্বীকার করেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের দেশটির প্রচণ্ড তাপমাত্রার জন্য বিশ্বকাপের সময়টা শীতকালে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

Image
কাতার বিশ্বকাপের জন্য প্রস্তাবিত একটি স্টেডিয়ামের নকশা

কাতার বিশ্বকাপের জন্য প্রস্তাবিত একটি স্টেডিয়ামের নকশা

Image
কাতার বিশ্বকাপের জন্য প্রস্তাবিত একটি স্টেডিয়ামের নকশা।

কাতার বিশ্বকাপের জন্য প্রস্তাবিত একটি স্টেডিয়ামের নকশা।

সুইজারল্যান্ডের জুরিখে বৃহস্পতিবার ও শুক্রবার ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির সভায় কাতার বিশ্বকাপের সময়সূচির পরিবর্তনে ব্লাটারের প্রস্তাব নিয়ে আলোচনার পর টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা। চিকিৎসক, খেলা সম্প্রচারকারী, পৃষ্ঠপোষক ও প্রভাবশালী ইউরোপীয় লিগগুলোর কর্তৃপক্ষের সঙ্গে এই টাস্কফোর্স ২০২২ বিশ্বকাপের সময়সূচি নিয়ে আলোচনা করবে।
Image
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের ঘোষণার মুহূর্ত

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের ঘোষণার মুহূর্ত

উত্তর গোলার্ধে শীতকালে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়। তবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইতোমধ্যে জুন-জুলাই থেকে সরিয়ে শীতের সময় টুর্নামেন্টটি আয়োজনের পক্ষে মত দিয়েছে।

২০১০ সালে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে কাতার বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার সুযোগ পায়।