২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও অপরাজিত এভারটন

ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় রাউন্ড শেষে এখনও একমাত্র অপরাজিত দল হিসেবে টিকে আছে এভারটন। সোমবার রাতে নিউক্যাসলকে ৩-২ গোলে হারিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার চার নম্বরে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 10:25 AM

Updated : 13 Oct 2022, 02:59 PM

পুরনো খবর:

সুয়ারেসের দুর্দান্ত প্রত্যাবর্তন
শীর্ষেই থাকলো আর্সেনাল
অঘটনের শিকার দুই ম্যানচেস্টার

এভারটনের দুটি গোল করেন বেলজিয়ামের তরুণ স্ট্রাইকার রমেলু লুকাকু। দলের অপর গোলেও আছে তার অবদান।

ঘরের মাঠে প্রথমার্ধের ৫ মিনিটেই এভারটনকে এগিয়ে দেন চেলসি থেকে ধারে আসা ২০ বছরের লুকাকু।

এর ২০ মিনিট পরে মধ্যমাঠ থেকে দুর্দান্ত গতিতে ভেতরে ঢুকে রস বার্কলিকে বল যোগান লুকাকু। দুই ডিফেন্ডার আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে তা থেকে গোল করেন ১৯ বছর বয়স্ক বার্কলি।

Image
নিউক্যাসলের জালে লুকাকুর দ্বিতীয় গোল।

নিউক্যাসলের জালে লুকাকুর দ্বিতীয় গোল।

ডিফেন্ডারদের ভুলে ৩৭ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলেন লুকাকু। প্রথমার্ধে অফসাইডের কারণে ব্যর্থ হয়ে যায় তার আরো দুটি প্রচেষ্টা।

দ্বিতীয়ার্ধে নিউক্যাসেল ঘুরে দাড়িয়ে ২টি গোল ফিরিয়ে দিলেও সমতা আনতে পারেনি।

ছয় ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে এভারটন উঠে গেছে পয়েন্ট তালিকার চার নম্বরে। সাত পয়েন্ট নিয়ে নিউকাসল থেকে গেল ১৬ তম অবস্থানেই।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ ছয়টি দল:

 

ম্যাচ

জয়

ড্র

হার

গোল পার্থক্য

পয়েন্ট

আর্সেনাল

৬

৫

০

১

৬

১৫

লিভারপুল

৬

৪

১

১

৪

১৩

টটেনহাম

৬

৪

১

১

৪

১৩

এভারটন

৬

৩

৩

০

৩

১২

চেলসি

৬

৩

২

১

৪

১১

সাউথ্যাম্পটন

৬

৩

২

১

৩

১১