অঘটনের শিকার দুই ম্যানচেস্টার
একই দিনে অঘটনের শিকার হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা।
অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে দু-দুবার এগিয়ে গিয়েও ৩-২ গোলে হেরেছে ম্যান সিটি। আর ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কাছে ২-১ গোলে হার মেনেছে স্বাগতিক ম্যান ইউ।
লিগে ম্যান ইউ’র এটা টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় হার। আগের ম্যাচেই ম্যান সিটির কাছে ৪-১ গোলে হেরেছিল তারা। আর ম্যান সিটির দ্বিতীয় হার।
৬টি করে ম্যাচ খেলে ম্যান সিটির পয়েন্ট ১০। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার ১২ নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ভালো খেলেও দলের হার এড়াতে পারলেন না ওয়েইন রুনি। ছবি: রয়টার্স
ম্যান ইউকে সমতায় ফেরানো ওয়েইন রুনির গোল। এরপর ওয়েস্ট ব্রমউইচের কাছে আবার গোল খেয়ে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ছবি: রয়টার্স
গোল করেও দলের হার এড়াতে পারলেন না ওয়েইন রুনি।
হতাশায় পুড়লেন মান ইউর কোচ ময়েস।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলের পর করিম এল আহমাদির উচ্ছ্বাস।
৫১ মিনিটে মরক্বোর মিডফিল্ডার করিম এল আহমাদির লক্ষ্যভেদে সমতায় ফেরে স্বাগতিকরা। পাঁচ মিনিট পর ম্যান সিটিকে আবার এগিয়ে দেন বসনিয়ার ফরোয়ার্ড এদিন জেকো।
কিন্তু ৭৩ ও ৭৫ মিনিটে ডেনমার্কের মিডফিল্ডার লিয়ান্দ্রো জোনস ও অস্ট্রিয়ান ফরোয়ার্ড আন্দ্রেয়াস ভেইমানের গোলে জয় নিশ্চিত হয়ে যায় অ্যাস্টন ভিলার।
