২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের বান্ধবীকে পছন্দ বালোতেল্লির!

মাঠের বাইরেও খবর তৈরি করায় বেশ সিদ্ধহস্ত এসি মিলান স্ট্রাইকার মারিও বালোতেল্লি। এবার তিনি খবরের শিরোনাম হলেন বার্সেলোনা তারকা নেইমারের বান্ধবীকে পছন্দ করে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 03:04 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

বেশ কিছুদিন আগে ব্রাজিল ফরোয়ার্ড নেইমার বলেছিলেন, বালোতেল্লির বন্ধু হতে চান তিনি। ওই পক্ষ থেকে অবশ্য তখন কোনো জবাব আসেনি।

সম্প্রতি চিলির দৈনিক এল গ্রাফিকোকে 'দুষ্টু ছেলে' বালোতেল্লি বলেন, তিনি নেইমারের বন্ধু হতে চান না। বন্ধু হিসেবে তার পছন্দ নেইমারের বান্ধবী ব্রুনা মারকেজিনকে।

অষ্টাদশী অভিনেত্রী ব্রুনা এ বছরের শুরু থেকে নেইমারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

হঠাৎ করে নেইমারের বান্ধবীকে বালোতেল্লির পছন্দ করার কারণও আছে। সম্প্রতি স্পেনের একটি ম্যাগাজিনে যৌনাবেদনময়ী ভঙ্গিতে  ব্রুনার ছবি ছাপা হয়েছে।

বালোতেল্লিকে বন্ধু হওয়ার প্রস্তাব নেইমার এখন ফিরিয়ে নেন কি-না তাই এখন দেখার বিষয়।