কারস্তিয়ার রূপকথা থামালেন সেরেনা
সোরানা কারস্তিয়ার রূপকথা আর দীর্ঘ হলো না। কানাডার রজার্স কাপে চমক দেখানো রোমানিয়ার এই অবাছাই খেলোয়াড়কে ফাইনালে হারিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
এ টুর্নামেন্টের 'জায়ান্ট কিলার' কারস্তিয়াকে ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দেন সেরেনা। এ নিয়ে তিনবার রজার্স কাপ জিতলেন তিনি। এটা এ বছর এই মার্কিনির অষ্টম ডাব্লিউটিএ শিরোপা।
গত মার্চ থেকে মাত্র একটি ম্যাচ, উইম্বল্ডনের সেমিফাইনালে হারেন সেরেনা উইলিয়ামস।
টুর্নামেন্টে চমক দেখানো কারস্তিয়া সেমি-ফাইনালে হারিয়েছিলেন চতুর্থ বাছাই সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যম্পিয়ন চীনের লি নাকে। কোয়ার্টার-ফাইনালে তার কাছে হারেন ২০১১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের কেভিতোভা।
আগের রাউন্ডগুলোতে র্যাঙ্কিংয়ের সাবেক দুই শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকি ও ইয়েলেনা ইয়ানকোভিচকে হারান ২৩ বছর বয়সী কারস্তিয়া।
